এস এম আলম, ১৬ অক্টোবর : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছন, খুব শীঘ্রই পাবনার ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে। সারা দেশের সকল পুরাতন বিমান বন্দরের রানওয়ে বৃদ্ধিসহ ডিজিটাল লাইজ করা হবে, দেশের পর্যটন খাতের উন্নয়নেও নানা মুখি কাজ করছে সরকার। গতরাতে স্থানীয় রানা ইকো পার্ক ও পিকনিক স্পটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এ কথা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, পাবনা-১ আসনের সাংসদ সদস্য এ্যাডভোকেট শামসুল হক টুকু এসপি, পাবনা-সিরাজগঞ্জ (সংরতি আসনের) এমপি নাদিরা ইয়াসমিন জলি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ে সচিব মোকাম্মেল হোসেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ’বাংলা টিভি’-র জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম সহ স্থানীয় আ.লীগ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।


