এস এম আলম, ১৮ অক্টোবরঃ পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন । দিনটি উপলক্ষে সকালে জেলা পরিষদের উদ্যোগে দুর্জয় পাবনায় শহীদ শেখ রাসেল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান সহ জেলা পরিষদের সদস্যবৃন্দ।
