এস এম আলম, ১৮ অক্টোবরঃ পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন । দিনটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শহীদ শেখ রাসেল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, সহ জেলা আওয়ামী যুবলীগের সদস্যবৃন্দ।
