Homeজাতীয়পাবনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন

পাবনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন


এস এম আলম, ১৮ অক্টোবরঃ পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন । দিনটি উপলক্ষে সকালে পাবনা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দুর্জয় পাবনায় শহীদ শেখ রাসেল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন করেন। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শেখ রাসেল স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান , সহ পাবনা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments