এস এম আলম, ১৮ অক্টোবরঃ পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন। দিনটি উপলক্ষে সকালে পাবনা বিআরটিএ-এর উদ্যোগে দুর্জয় পাবনায় শহীদ শেখ রাসেল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল হালিম, মোটরযান পরিদর্শক তারিক হাসান সহ পাবনা বিআরটিএ এর কর্মকর্তাবৃন্দ।
