এস এম আলম, ১৮ অক্টোবরঃ পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন। দিনটি উপলক্ষে সকালে পাবনা গণপূর্ত বিভাগ এর উদ্যোগে দুর্জয় পাবনায় শহীদ শেখ রাসেল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা গণপূর্ত সার্কেল ও গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল রহমান সহ গণপূর্ত বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



