এস এম আলম, ১৮ অক্টোবরঃ পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন। দিনটি উপলক্ষে সকালে জনতা ব্যাংক পাবনা জেলা শাখার উদ্যোগে দুর্জয় পাবনায় শহীদ শেখ রাসেল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক মোঃ আব্দুল হামিদ, এজিএম মোঃ মনিরুল ইসলাম, সিবিএ সভাপতি ও সেক্রেটারি সহ জনতা ব্যাংক পাবনা জেলা শাখার কর্মকর্তাবৃন্দ।
