এস এম আলম, ১১ নভেম্বর : পাবনার সুজানগর উপজেলার ১০ টি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে লম্বা লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা যায় শত শত নারী ও পুরুষ ভোটার দের। কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। প্রতিটি ইউনিয়ন পরিষদেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্বিতা করছেন একই দলের একাধিক বিদ্রোহী প্রার্থী জেলা নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে. এ উপজেলায় এবার ১০টি ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্বিতা করছেন ৩৩ জন চেয়ারম্যান, ৯৩ জন সংরক্ষিত নারী এবং ৩৫৫ জন পুরুষ সদস্য প্রার্থী। ৯৩ টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৭শ ১৮ জন।
পাবনার সুজানগর উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত
RELATED ARTICLES
