Homeজেলা সংবাদপাবনায় জেলা আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনায় জেলা আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এস এম আলম, ১১ নভেম্বর : পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা যুবলীগের উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। পরে সেখান থেকে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বেলায়েত আলী বিল্লু ,সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক হাজী শরীফ, যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments