Homeজেলা সংবাদনির্মান সামগ্রীর মুল্য বৃদ্ধির প্রতিবাদে পাবনায় মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

নির্মান সামগ্রীর মুল্য বৃদ্ধির প্রতিবাদে পাবনায় মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

এস এম আলম, ২৫ নভেম্বর : রড সিমেন্টসহ নির্মান সামগ্রীর মুল্য বৃদ্ধির প্রতিবাদে পাবনায় মানব বন্ধন এবং জেলা প্রশাসকের ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দিয়েছে স্থানীয় ঠিকাদাররা। দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে আহম্মদ রঞ্জু , আনিসুজ্জামান দোলন, তৌহিদুল ইসলাম রুপন, সোহেল হাসান শাহীন, ফারুক হোসেন, জিন্নাত আলী জিন্নাহ, প্রভাস ভদ্র, রফিকুল ইসলাম রুমন, রুহুল আমিন, শেখ লালু সহ জেলার বিভিন্ন দপ্তরের দুই শতাধিক ঠিকাদার অংশগ্রহন করে। এসময় ঠিকাদার নেতৃবৃন্দ জানান, গত দুই মাসে প্রতিটি নির্মান সামগ্রীর দাম গড়ে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে।এ অবস্থায় তাদের পক্ষে কোন উন্নয়ন কাজ অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের নিকট ও পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নিকট স্মারকলিপি দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments