Homeজেলা সংবাদপাবনা জেলা উদ্যোক্তা মেলায় অনলাইন প্লাটফরম 'অল ইন ওয়ান' কর্তৃক বীর মুক্তিযোদ্ধা...

পাবনা জেলা উদ্যোক্তা মেলায় অনলাইন প্লাটফরম ‘অল ইন ওয়ান’ কর্তৃক বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু ও শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগকে সংবর্ধনা প্রদান

এস এম আলম, ২৫ নভেম্বর : নানান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগকে সংবর্ধনা দিয়েছে অনলাইন প্লাটফরম অল ইন ওয়ান। গ্রুপের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত উদ্যোক্তা মেলায় গতকাল সন্ধ্যায় এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনার জবাবে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বলেন, সরকার উদ্যোক্তাদের এগিয়ে যাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের মেলার আয়োজন উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক শেয়ারিং এর সুযোগ সৃষ্টি করে। যুবক যুবতীদেরকে সামাজিক অবক্ষয় থেকে দুরে রেখে প্রতিটি অভিভাবকের উচিত ছেলে মেয়েরা যেনো সৃষ্টিশীল ও সৃজনশীল কাজে শামিল থাকে সেটির পরিবেশ সৃষ্টি করা। আজকে এখানকার মেয়েরা অনেকদুরে এগিয়েছে। এই মেলাতে না এলে তো আমি জানতেই পারতাম না, আমার পাবনার মেয়েরা এতো ভালো ভালো উদ্যোগ নিয়ে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করে তুলবার চেষ্টা করছে। এটি এই মেলার আয়োজনের কারনে জানতে পেরেছি। তিনি সকলকে ধন্যবাদ জানান ও আগামী দিনে জেলাতে উল্লেখযোগ্য পরিমান উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমরা সমাজকে আলোকিত করবো, নিজেকে ও সমাজকে এগিয়ে নেবো বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ বলেন, অল ইন ওয়ানের সদস্যবৃন্দ কাজ করে চলেছে। এখানকার সদস্যবৃন্দ ইতোমধ্যেই তাদের দক্ষতা প্রদর্শন করেছে। মেলাচত্বরে এসে এখানকার মেয়েদের তৈরি পোশাক, খাবার, গহনা, কারুশিল্পের কাজ দেখে মুগ্ধ হয়েছি। সত্যি মেয়েরা অনেকদুর এগিয়েছে। এই মেয়েরা পরিবারের কাজ সেরে তারা নিজেদের এগিয়ে নেবার ক্ষেত্রে যে চেষ্টা করছে,তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। করোনার সময়ে মানুষের ঘরে ঘরে এরা খাবার পৌছে দিয়েছে নিজেদের ঝুঁকির কথা চিন্তা করেনি। এরই মাঝে এই গ্রুপ নিজেদের অবস্থান সকলের কাছে জানান দিতে সক্ষম হয়েছে। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা এগিয়ে যাক, নিজেদের পায়ে দাড়াক। সকলে মিলে সমাজকে ও মানুষকে এগিয়ে নিতে হবে। নিজেদেরকে নিজের অবস্থানে প্রতিষ্ঠা করে তুলতে হবে। অল ইন ওয়ান এর চিফ এডমিন নাজনীন খান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন গ্রুপের প্রধান উপদেষ্টা কামরুন নাহার লুনা, উপদেষ্টা আয়েশা ইরা, নারী উদ্যোক্তাদের সমন্বয়কারী ও উন্নয়নকর্মী কামাল আহমেদ সিদ্দীকি, গ্রুপের এডমিন জামিল আহমেদ প্রমূখ। আলোচনা সভার পূর্বে এবং শেষে আফা ইনষ্টিটিউটের পরিচালক বিশিষ্ট কন্ঠশিল্পী ও নৃত্য প্রশিক্ষক নাসিমা আশরাফের পরিচালনায় আফার শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল মেলা চত্বরে দর্শনার্থীদের ভীড় ছিলো লক্ষ্যনীয় ও নারী দর্শনার্থীদের ভীড় ছিলো উল্লেখ করবার মতো। আগামীকাল এ উদ্যোক্তা মেলা শেষ হবে বলে আয়োজকেরা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments