এস এম আলম, পাবনা,২৭ নভেম্বর : সাংবাদিক এস এম আলমের মা মরহুমা সালেহা বেগম এর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে পাবনা আরিফপুর সদর গোরস্থানে কুরআন শরীফ খতম, কবর জিয়ারত,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা মুফতি ফরিদুল ইসলাম । উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম এর পরিবারবর্গ, পাবনা আরিফপুর সদর গোরস্থান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।

