এস এম আলম, ২৮ নভেম্বর : পাবনায় শান্তিপূর্ণ পরিবেশে ১টি পৌরসভা ও ২৭টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। পাবনা বেড়া পৌরসভায় ১৮ টি কেন্দ্রে নৌকা প্রতীকে ২১৮৮৩ ভোটে বিজয়ী হয়েছেন আসিফ শামস্ রঞ্জন। তার নিকটবর্তী প্রার্থী নারিকেল গাছ প্রতীকে স্বতন্র মো: আব্দুল বাতেন পেয়েছেন ৩৬৬০ ভোট এবং রেল ইঞ্জিন প্রতীকে এ এইচ এম ফজলুর রহমান মাসুদ পেয়েছেন ৩৪৭৯ ভোট।সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে লম্বা লাইনে দাড়িয়ে ভোট দেন ভোটাররা। বেড়া পৌরসভাসহ প্রতিটি ইউনিয়ন পরিষদেই আওয়ামীলীগ প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগেরই একাধিক বিদ্রোহী প্রার্থী।



