Homeজেলা সংবাদপ্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রবীণ ও প্রতিবন্ধী বান্ধব সামগ্রী বিতরণ।

প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রবীণ ও প্রতিবন্ধী বান্ধব সামগ্রী বিতরণ।

আর্ন্তজাতিক দাতা সংস্থা DEC এর আর্থিক সহায়তায়, HelpAge International Bangladesh এর কারিগরি সহযোগিতায়, YPSA(Young Power in Social Action), “Response to the Needs of Older People amongst Forcibly Displaced Myanmar National and Host Community in Bangladesh” প্রকল্পের আওতায়- উখিয়ার, বালুখালী,২/২ এর ক্যাম্প-১১ এবং ক্যাম্প ১২ তে ২৯.১১.২০২১ ইং তারিখে ৩৪৫ জন রোহিঙ্গা প্রবীণদের মাঝে প্রবীণ বান্ধব সামগ্রী এবং প্রবীণ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এই সহায়তার আওতায় (হাটার লাঠি, গরম পানির ব্যাগ পরিবহণযোগ্য হাই কমোড, প্লাস্টিক সীট, বিছান,হেয়ারিং ডিভাইস, কলার ব্যান্ড, ক্রাচ, হাটুর ব্যাল্ট) ইত্যাদি প্রদান করা হয়। উল্লেখ্য যে, উক্ত উপকারভোগীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রবীণ ও প্রতিবন্ধী বান্ধব সামগ্রীসমূহ বিতরণ করা হয়।

উল্লেখিত প্রকল্পের আওতায় YPSA (Young Power in Social Action), HelpAge International Bangladesh এর সহযোগিতায় ২০১৭ সাল থেকে রোহিঙ্গা এবং স্থানীয় প্রবীণ জনগোষ্ঠীর জন্য প্রবীণ বান্ধব কেন্দ্র নির্মান, প্রবীণবান্ধব সরঞ্জামাদী প্রদান, স্বাস্থ্য সেবাপ্রদান, নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা, প্রবীণবান্ধব স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, হাত ধোয়ার ব্যবস্থা করা, প্রয়োজন অনুযায়ী অসুস্থ্য প্রবীণদের সহায়তা, মানবিক কার্যক্রমে প্রবীণ মানুষকে সম্পৃক্ত করা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্যাম্প-১১ এর ক্যাম্প ইন চার্জ জনাব আরফাতুল আলম এবং উক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব ফরহাদ উদ্দিন ।এই সময় ক্যাম্প ইন চার্জ মহোদয় তার বক্তব্যে বলেন “ আমি এই ধরণের কর্যক্রমের জন্য দাতা সংস্থা ও বাস্তবায়নকারী সংস্থা ইপসা‘কে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি, ভবিষ্যতে প্রবীণদের চাহিদা মোতাবেক আরও প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার জন্য দাতা সংস্থাকে অনুরোধ জানাচ্ছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments