Homeজেলা সংবাদডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে পাবনার গণমাধ্যমকর্মীদের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে পাবনার গণমাধ্যমকর্মীদের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

এস এম আলম, ১৮ নভেম্বর: পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে পাবনা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম। পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আবু আশ্রাফ এর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে ডিআইজি পাবনা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাং দমন, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি সেবা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, পাবনা ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ফাঁড়িগুলোকে স্বয়ংসম্পূর্ণ থানায় উন্নীত করা সময়ের দাবি। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি অভিভাবকদের সচেতনতা, পারিবারিক নজরদারি ও সামাজিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন। ডিআইজি আরও বলেন, মাদক প্রবাহ প্রতিরোধ ও মাদকাসক্তিজনিত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। একটি সুশৃঙ্খল, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে যথাযথ প্রশিক্ষণ, সঠিক নির্দেশনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিআইজি এবং আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, পরিচালক দৈনিক মোখলেছুর রহমান বিপ্লব, প্রথান সম্পাদক দৈনিক বিশ^বার্তা শহিদুর রহমান, সম্পাদক দৈনিক পাবনার সময় এবং দি ডেইলি মর্নিং টাচ এমজি বিপ্লব চৌধুরী, দৈনিক ইত্তেফাকের রুমী খন্দকার, একাত্তর টিভির মোস্তাফিজুর রহমান রাসেল, স্টার নিউজের শামসুল আলম, এখন টিভির মাসুদ রানা, এটিএন বাংলার মোবারেক বিশ্বাস, কালের কণ্ঠের প্রবীর সাহা, জিটিভির নবী নেওয়াজ, দেশটিভির পলাশ হোসেন, এশিয়া পোষ্টের রাকিব হাসনাত, ঢাকা পোষ্টের তুহিন মোল্লা, এশিয়ান টিভির ফজলুর রহমান, দৈনিক স্পষ্টবাদীর রবিউল ইসলাম রনি সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments