হুট করেই মঙ্গলবার ঢাকার বাতাসের মানের চরম অবনতি ঘটে। বায়ুদূষণের তালিকায় ঢাকার বাতাস ছিল বিপজ্জনক পর্যায়ে। তবে আজ কিছুটা মানের উন্নতি হয়েছে। যেখানে বায়ুদূষণের তালিকায় ১২৬টি শহরের মধ্যে দিল্লি-লাহোরকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল এই নগরী। অপরদিকে, মঙ্গলবার তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের অবস্থান আজ শীর্ষে।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।লাহোর ও ঢাকার বায়ুদূষণের স্কোর হলো ২৮৪ ও ২০৮। সকাল ৮টা ২৫ মিনিটে আপডেট তথ্য থেকে এটি জানা যায়। এই দুটি শহরের বাতাসের মান আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা ও দিল্লি। যদিও ভারতের কেন্দ্রীয় সরকার এবার দূষণ ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।



