এস এম আলম, ২ ডিসেম্বর : সারা দেশের মত পাবনাতেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার জেলার শহীদ বুলবুল সরকারী কলেজ, সরকারি মহিলা কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, স্কয়ার স্কুল এন্ড কলেজ, নজরুল ইসলাম হাবু স্কুল এন্ড কলেজ সহ ৫১টি পরীক্ষা কেন্দ্র থেকে এইচএসসি, এইচএসসি বিজনেস, এইচএসসি ভকেশনাল ও আলীম পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২৪ হাজার ৪৪০ জন শিক্ষার্থী। সকালে শহীদ বুলবুল সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, শহীদ বুলবুল সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বাহেজ উদ্দিন।

