এস এম আলম. ২ ডিসেম্বর : পাবনায় ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশিদারিত্বমুলক প্রকল্প’ এর আওতায় শিক্ষক-শিক্ষার্থী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম। সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃ হুমায়ুন কবীর মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ হুমায়ুন কবীর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবির, সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন,অনলাইন নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ সাংবাদিকবৃন্দ ।

