এস এম আলম, ১৪ ডিসেম্বর : পাবনায় শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এক মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান।


