এস এম আলম, ১৪ ডিসেম্বর : পাবনায় শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে সকালে পাবনা প্রেসক্লাব,অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী ও সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ ও দুর্জয় পাবনায় পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।


