Homeজেলা সংবাদজেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম সাইদুল...

জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম সাইদুল হক চুন্নুর দাফন সম্পন্ন

এস এম আলম, ২৮ ডিসেম্বর : পাবনার ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী ও বনমালী শিল্পকলা কেন্দ্রের জীবন সদস্য, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম সাইদুল হক চুন্নুর দাফন সম্পন্ন হয়েছে।বাদ জোহর বাংলাদেশ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা নামাজ। পরে তাঁর মরদেহে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, বনমালী শিল্পকলা কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানায়। পরে আরিফপুর সদর গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বনমালী শিল্পকলা কেন্দ্র ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, দুদকের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু, পাবনা-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু,সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, , পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি শিবজিৎ নাগ, সাবেক স¤পাদক ও মাছরাঙা টেলিভিশনের উত্তরবঙ্গ ব্যুারো চীফ উৎপল মির্জা, সাবেক স¤পাদক ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আখিনুর ইসলাম রেমন এবং বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক এস এম আলম সহ সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments