Homeজেলা সংবাদমুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাবনায় শুরু হয়েছে...

মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাবনায় শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বই মেলা

এস এম আলম, ৩০ ডিসেম্বর : মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বই মেলা। বিকেলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পৌর মেয়র শরীফ প্রধান, বীর মুক্তিযোদ্ধা চন্দন চক্রবতী, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বইমেলার সদস্য সচিব এনামুল হক, শিক্ষাবিদ কামরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মোখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর বায়েজীদ বিন আখন্দ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম। মেলায় ২৪ টি স্টলে দেশি বিদেশী বিভিন্ন বই বিক্রি ও প্রদর্শিত হচ্ছে। এ মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments