Homeজেলা সংবাদবন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশান) ‘র বাস্তবায়নে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ( আই. আর. সি)’র. সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া এবং রামু উপজেলার ৬ টি
ইউনিয়ন এর জনসাধারণের মাঝে নগদ টাকা (বিকাশের মাধ্যমে), হাইজিন কিটস ও ডিগনিটি কিটস সামগ্রী বিতরন করা হয়। ক্ষতিগ্রস্থ উপকার ভোগী ১৩০০ পরিবার এর মাঝে খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ ১৪,০০০/- এবং বাচ্চার জন্য শীতের কাপড় ক্রয়ের জন্য নগদ ২৫০০/- টাকা প্রদান করা হবে।
ডেমুশিয়া ইউনিয়নে প্রথম বিতরন শুরু হয় গত ২৩/১২/২১ইং। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আলম জিকু, ৩নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব বদিউল আলম, দাতা সংস্থার সম্মানিত প্রতিনিদি সুবর্না বর্মন, মোহাইমিনুল ইসলাম। এই ইউনিয়নের উপকার ভোগী ১৫০ পরিবার। দ্বিতীয় ধাপে কৈয়ারবিল ইউনিয়নে বিতরন করা হয় ২৬/১২/২১ইং।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মক্কি ইকবাল হোসেন, ৯নং ওয়ার্ডের সম্মানিত সদস্য সাইফুল ইসলাম। এই ইউনিয়নের উপকার ভোগী ৩৭০পরিবার। তৃতীয় ধাপে কাকারা ইউনিয়নে বিতরন করা হয় ২৭/১২/২১ইং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নে সম্মানিত চেয়ারম্যান জনাব শওকত ওসমান, দাতা সংস্থা আই আর সি‘র প্রতিনিধি জনাব মোহাইমিনুল ইসলাম। এই ইউনিয়নের উপকার ভোগী ৩১৫ পরিবার। চতুর্থ ধাপে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নেপরিষদ মাঠে বিতরন করা হয় ২৮/১২/২১ইং। এতে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব আব্দু শুক্কুর। এই ইউনিয়নে উপকার ভোগী ১৫০ পরিবার। পঞ্চম ধাপে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডে বিতরন করা হয় ২৯/১২/২১ইং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের সম্মানিত কমিশনার জনাব ইফতেখার উদ্দিন মোহাম্মদ হানিফ, দাতা সংস্থা আই আর সি‘র প্রতিনিধি জনাবা আনজুমান আরা লাকি, মোহাইমিনুল ইসলাম। এই ওয়াডে উপকার ভোগী ১৫০ পরিবার।
ষষ্ট ধাপে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বিতরন করা হয় ৩০/১২/২১ইং। পানির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, এতে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাবা খোদেস্তা বেগম রিনা,ইউপি সদস্য জনাব রাজা মিয়া, আই আর সি‘র প্রতিনিধি জনাব ইমরান, ইপসা‘র কক্সবাজার অফিসের ফোকাল জনাব মোহাম্মদ হারুন। এই ইউনিয়নে উপকার ভোগী পরিবার ১৬৫। চেয়ারম্যান বাস্তবায়নকারী সংস্থা ও দাতা সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতেও যে কোন দূর্যোগে সংস্থাদ্বয়দেরকে এইধরণের মানাবিক কাজে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments