এস এম আলম, ৫ জানুয়ারি: পাবনার দুইটি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা নিরবাচন অফিসার সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর কর্মকর্তা বৃন্দ । নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বদা তৎপর ছিলেন আইনশৃংখলা বাহিনী। পঞ্চম ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে ভোটারদের।

