Homeজাতীয়দেশ বরেণ্য শিল্পপতি ও পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন...

দেশ বরেণ্য শিল্পপতি ও পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

এস এম আলম, ৫ জানুয়ারি : বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে দেশ বরেণ্য শিল্পপতি ও পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর দশম মৃত্যু বার্ষিকী । দিবসটি উপলক্ষে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুল মতীন খান, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর পরিচালক মোঃ আব্দুল খালেক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ্জ্ব এ এফ এম হুমায়ুন কবীর খোকন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ, মান্নান মাস্টার, পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের ব্যুারো চীফ উৎপল মির্জা, পাবনা প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত্ব বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের কল্যান সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এজিএম-এইচ আর মোঃ আব্দুল হান্নান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ম্যানেজার-এইচ আর হারুণ অর রশিদ, দৈনিক বিবৃতির প্রকাশক ও সম্পাদক রতন মৃধা, ’বাংলা টিভি’ এবং দৈনিক দেশবার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ও অনলাইন ’নতুন চোখ’ পত্রিকার প্রকাশক সাংবাদিক এস এম আলম, অনলাইন ’নতুন চোখ’ পত্রিকার নির্বাহী সম্পাদক আরাফাত বাবর,জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীগন । অনুষ্ঠানের প্রারম্ভে প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments