এস এম আলম,৭ জানুয়ারিঃ বাংলাদেশ সুগারক্রপ ইন্সটিউট এর পরিচালক (গবেষণা) , কৃষিবিদ, লেখক, ছড়াকার ড. সমজিৎ কুমার পাল স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর দেশের প্রতি এই নিবেদিত প্রাণ ইন্তেকাল করেন। মেধাবী এবং কৃতী সন্তানের কৃত্য ও কর্ম স্মরণে ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর এর গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে এক শোকসভা অনুষ্ঠিত হয় শোকসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক শিবজিত নাগ সহ আত্নীয় স্বজন উপস্থিত ছিলেন ।



