এস এম আলম, ১৯ জানুয়ারি : পাবনায় ১২ থেকে ১৮ বছর বয়সী শতভাগ শিক্ষার্থীকে দেয়া হয়েছে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা।সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, জেলায় শতাধিক অস্থায়ী ও স্থায়ী টিকাদান কেন্দ্রে ২ লাখ ৫৬ হাজার ৬শ ৯৭ জন শিক্ষার্থীর সবাইকেই প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে।এছাড়া প্রায় ৩০ লাখ জনসংখ্যার এ জেলায় ৫৩ শতাংশ পেয়েছে এক ডোজ এবং ৩২ শতাংশ পেয়েছে দুই ডোজ টিকা।এ সময় উপস্থিত ছিলেন পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জি জমিদার রহমান।



