Homeখেলাধুলাপ্রোটিয়াদের কাছে হেরে শীর্ষস্থান খোয়াল ভারত

প্রোটিয়াদের কাছে হেরে শীর্ষস্থান খোয়াল ভারত

দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিল ভারত। প্রোটিয়াদের মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন মোটেও সম্ভব হলো না। কারণ, পরের দুই টেস্টে টানা হারতে হয়েছে তাদের।টানা দুই হারে আইসিসির শীর্ষস্থানে থাকার মুকুটটাও হারিয়ে ফেলেছে ভারতীয়রা। সর্বশেষ প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে, ভারত নেমে গেছে তিন নম্বর স্থানে।

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে দুমড়ে-মুচড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট ড্র করতে না পারলে ব্যবধান হতো ৫-০। শেষ পর্যন্ত জো রুটদের ৪-০ ব্যবধানে হারিয়ে র‌্যাংকিংয়েও লাফ দিয়েছে অসিরা। দীর্ঘদিন পর র‌্যাংকিংয়ের শীর্ষে আসতে পারলো তারা।জানুয়ারির নতুন র‌্যাংকিং অনুযায়ী, ১১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। অ্যাশেজজয়ী অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৯। ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে, দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের দলের দখলে রয়েছে ১১৭ পয়েন্ট।টেস্ট র‌্যাংকিংয়ে ১০১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড এবং দুই পয়েন্ট কম নিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান রয়েছে ৬ নম্বরে। শ্রীলঙ্কা সাত নম্বরে, ওয়েস্ট ইন্ডিজ আটে এবং বাংলাদেশ রয়েছে ৯ নম্বরে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments