এস এম আলম,২৬ জানুয়ারি : পাবনার ৫ টি মন্দির ও ৫ টি গীর্জাতে লাইব্রেরীর জন্য আলমারী উপহার দিলো আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাষ্ট। ট্রাষ্টের চেয়ারম্যান শামছুর রহমান শিমুল বিশ্বাস আজ দুপুরে বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জেলার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী সনৎ কুমার সরকার, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুশীল তরফদার। জেলার প্রধান মন্দির জয়কালীবাড়ি মন্দিরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু। এ সময় মন্দির ও গীর্জার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


