Homeজাতীয়পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্পাদক ভাষা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক মরহুম আনোয়ারুল...

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্পাদক ভাষা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক মরহুম আনোয়ারুল হক’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল


এস এম আলম, ৩০ জানুয়ারিঃ পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্পাদক ভাষা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক মরহুম আনোয়ারুল হক’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার পাবনা মিডিয়া সেন্টারে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র শরীফ প্রধান, ডায়বেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, গণতান্ত্রিক পার্টির সভাপতি সুলতান আহমেদ বুড়ো,পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমি খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সুশোভন হক টুটুল, মোক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এবাদত আলী, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী , যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ছিফাত রহমান সনম, ডেইলি নিউ এইজ এর জেলা প্রতিনিধি মাহফুজ আলম সহ প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রোকেয়া খাতুন মাদ্রাসার শিক্ষক মওলানা আব্দুর রহিম ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments