এস এম আলম, ১ফেব্রুয়ারি : পাবনায় চাঞ্চল্যকর শাহীন হোসেনকে হত্যার দায়ে ৩ সহদোরকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছেন।গতকাল পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় দেন।রায়ে দন্ডপ্রাপ্তরা হলেন কাশিনাথপুরের চরপাড়ার গ্রামের মো. শাহেদ আলীর তিন ছেলে মো. বাবু মো. মোস্তফা এবং মো. আবু । সাজাপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শাহীন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুরের চরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। ২০১০ সালের ২৭ জুলাই রাতে শাহীনকে মালঞ্চির রামানন্দপুরের কালভার্ট রোডে পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আসামীরা।
পাবনায় চাঞ্চল্যকর শাহীন হোসেনকে হত্যার দায়ে ৩ সহদোরকে যাবজ্জীবন কারাদন্ড
RELATED ARTICLES
