এস এম আলম, ১৬ ফেব্রুয়ারি : পাবনা সদর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রানীসম্পদ মেলা। মেলায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ অফিসার আল মামুন হোসেন মন্ডল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মোশারফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. মাহমুদুল ইসলাম, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তার, মাহমুদুল হাসান, আশরাফুল আলম। সকালে অনুষ্ঠিত এ মেলায় ৫০টি স্টলে জেলার বিভিন্ন খামারের গরু, মহিষ, ভেড়া, ছাগল, কবুতর, হাঁস, মুরগী ও পাখিসহ বিভিন্ন উন্নত প্রজাতীর প্রানীসম্পদ প্রদর্শন, বিক্রয় এবং বিনামুল্যে ওষুধ ও চিকিৎসা দেয়া হয়। এছাড়া মেলায় স্কয়ার ফার্মার এগ্রোভেট ডিভিশনের একটি সহ বিভিন্ন কোম্পানির ভেটেরিনারী ঔষধ প্রদর্শন এবং খামারীদের পশুপালনে নানা পরামর্শ দেয়া হয়। সদর উপজেলা প্রানীসম্পদ দপ্তর এবং ভেটেরিনারী হাসপাতাল এ মেলার আয়োজন করে।




