Homeখেলাধুলাবিশ্বকাপ থেকে ভারতের বিদায়

বিশ্বকাপ থেকে ভারতের বিদায়

চলছে শেষ ওভারের খেলা। জয়ের জন্য ৩ উইকেট হাতে রেখে ৩ বলে করতে হবে ৪ রান। নাগালের মধ্যে পাওয়ায় বড় শট খেললেন ব্যাটার। কিন্তু পার করতে পারলেন না, ধরা পড়ে গেলেন বাউন্ডারিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে। সঙ্গে সঙ্গে শুরু ফিল্ডিং দলের উদযাপন।

কিন্তু না! থামিয়ে দিলেন আম্পায়ার, জানালেন চেক করা হবে ফ্রন্ট ফুট নো বল। বেশ সময় থার্ড আম্পায়ার চেক করলেন সেটি, জানা গেলো পপিং ক্রিজে ছিল না বোলারের সামনের পা। ফলে সিদ্ধান্ত এলো নো বলের, বেঁচে গেলেন ব্যাটার, পেয়ে গেলেন ২টি রান।

ফলে সমীকরণ নেমে আসে ২ বলে ২ রানে। বাকি দুই বলে একটি করে সিঙ্গেল নিয়ে সহজেই তা ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা নারী দল। যার ফলে প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেলো ভারতের। বাঁচা-মরার লড়াইয়ে চরম নাটকীয়ভাবে ৩ উইকেটে হেরে শেষ হলো ভারতের বিশ্বকাপ।

ক্রাইস্টচার্চের হাগলি ওভালে তিন ফিফটিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। জবাবে সমান ৭ উইকেটের বিনিময়ে ইনিংসের শেষ বলে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে নাম লেখালো সেমিতে।

ভারতের পরাজয়ে কপাল খুলেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের। ক্যারিবীয়রা ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চলে গেছে সেমিফাইনালে। অন্যদিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হলো ভারতীয় নারীদের। সেমিতে ওঠা অন্য দুই দল হলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন ওপেনার লরা উলভার্ট। এছাড়া মিগনন ডু প্রিজ অপরাজিত ৫২ ও লারা গুডালের ব্যাট থেকে এসেছে ৪৯ রান। বাকি সবাই মাঝারি ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন।এর আগে ভারতকে ২৭৪ রানে নেওয়ার পথে দুই ওপেনারই ফিফটির দেখা পান। স্মৃতি মান্ধানা ৭১ ও শেফালি ভার্মা করেন ৫৩ রান। পরে অধিনায়ক মিথালি শর্মা ৬৮ ও তারকা ব্যাটার হারমানপ্রিত কৌর খেলেন ৪৮ রানের ইনিংস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments