Homeজেলা সংবাদপাবনার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সংরক্ষন,মুক্তিযুদ্ধের যাদুঘর ও গবেষণাগার স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময়...

পাবনার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সংরক্ষন,মুক্তিযুদ্ধের যাদুঘর ও গবেষণাগার স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় সভা

এস এম আলম, ৩১ মার্চ : পাবনার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সংরক্ষন,মুক্তিযুদ্ধের যাদুঘর ও গবেষণাগার স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে পাবনা প্রেসক্লবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, পাবনা প্রেসক্লবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার,বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রেসক্লবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. আব্দুল আলীম, পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ, সাংবাদিক আব্দুল মতিন খান সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান শুরুর পূর্বে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments