এস এম আলম, ১৩ এপ্রিল : পাবনায় নিয়মিতভাবে নিরাপদ খাদ্য আইনের অধীনে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পাবনা’র সম্মেলন কক্ষে বিভিন্ন পর্যায়ের খাদ্য ব্যবসায়ীদের অংশগ্রহণে পাবনা’র নিরাপদ খাদ্য কর্মকর্তা সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবির, বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা, নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ শাকিলুজ্জামান ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মাহমুদ আলম। প্রধান অতিথিসহ বক্তাগণ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর অধীনে পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচার পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানী, মজুদ, সরবরাহ, বিপনণ ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বক্তব্য রাখেন।
পাবনায় নিরাপদ খাদ্য কর্মকর্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
RELATED ARTICLES
