এস এম আলম, ১৬ এপ্রিলঃ পাবনা প্রেস ক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ই্ফতার। শনিবার পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, পিবিআই পুলিশ সুপার ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল , দুদক উপপরিচালক খাইরুল হক, আহেদ আলী বিশ্বাস ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, চেম্বার অব কর্মাসের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী , পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ মোশারফফ হোসেন , সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন , আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, মোটর মালিক গ্রুপের সভাপতি এম এ কাফী সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম খান , নির্বাহী প্রকৌশলী মোঃ রুবেল ইসলাম হাওলাদার, প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ চিকিৎসকগণ, রাজনৈতিক নের্তৃবৃন্দ,সাংবাদিক বৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


