Homeখেলাধুলাআবারও শীর্ষে ম্যানসিটি

আবারও শীর্ষে ম্যানসিটি

মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে একহালি গোল দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার হয়েছিল লিভারপুল। কিন্তু তাদের এই শীর্ষস্থান ২৪ ঘণ্টাও অক্ষুণ্ন থাকলো না। ফের শীর্ষস্থানটি দখল করে নিলো ম্যানচেস্টার সিটি।নিজেদের ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গাদিওলার শিষ্যরা। বোঝাই যাচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই বেশ জমে উঠেছে এবং মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত গড়িয়ে যাবে, চ্যাম্পিয়ন দলের নাম জানতে।

ম্যানসিটির হয়ে গোল তিনটি করেছেন রিয়াদ মাহারেজ, ফিল ফোডেন এবং বার্নার্ডো সিলভা।এই জয়ের ফলে ম্যানসিটির পয়েন্ট দাঁড়ালো ৩২ ম্যাচে ৭৭। সমান সংখ্যক ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৬। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৬২। যারা বুধবার ৪-২ গোলে হেরেছে আর্সেনালের কাছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments