Homeআন্তর্জাতিক২৪ কোটি মানুষকে জিম্মি রাখতে পারে না ভারত: জাতিসংঘে পাকিস্তান

২৪ কোটি মানুষকে জিম্মি রাখতে পারে না ভারত: জাতিসংঘে পাকিস্তান

সিন্ধু পানি বণ্টন চুক্তি (আইডব্লিউটি) একতরফাভাবে স্থগিত রাখার ভারতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটি বলেছে, অভিন্ন পানিসম্পদকে রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করলে আঞ্চলিক শান্তি হুমকির মুখে পড়তে পারে। এতে লাখো মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিতে পড়বে।বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পাকিস্তানের উপস্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত উসমান জাদুন এ কথা বলেন।তিনি অভিযোগ করেন, সিন্ধু পানি বণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত রেখে এবং পানির প্রবাহ বন্ধ করার হুমকি দিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানিকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করতে চাইছে।জাদুন বলেন, ভারতের এমন পদক্ষেপ ২৪ কোটির বেশি মানুষের জীবনযাত্রা ও জীবিকার জন্য হুমকি তৈরি করছে। একই সঙ্গে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার ঝুঁকি রয়েছে।পাকিস্তানি এই কূটনীতিক বলেন, ২০২৬ সালের ৩১ আগস্ট দেওয়া রায়ে স্থায়ী সালিশি আদালত (পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন) নিশ্চিত করেছে, সিন্ধু পানি বণ্টন চুক্তি এখনো পুরোপুরি কার্যকর রয়েছে এবং ভারত চুক্তির শর্ত মানতে বাধ্য।

তার মতে, আন্তর্জাতিক আইন ও বাধ্যতামূলক চুক্তির শর্ত লঙ্ঘন করে কোনো দেশকে অভিন্ন প্রাকৃতিক সম্পদকে চাপ প্রয়োগ বা রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া উচিত নয়।২০২৫ সালের এপ্রিলে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে এ বিরোধ চলছে। ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরে ২৬ জন নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ওই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ভারত। তবে ইসলামাবাদ তা অস্বীকার করে।বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করা এই চুক্তি অনুযায়ী, পূর্বাঞ্চলের রাভি, বিয়াস ও শতদ্রু নদীর পানি ব্যবহারের অধিকার ভারতের। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর পানি মূলত পাকিস্তানের জন্য বরাদ্দ। চুক্তিতে কোনো একটি পক্ষের একতরফাভাবে এটি স্থগিত বা বাতিল করার সুযোগ নেই।

জাদুন বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান জরুরি। বিশেষ করে পানির মতো অভিন্ন আন্তসীমান্ত সম্পদ ব্যবস্থাপনায় এ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৭৮৮ নম্বর প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বিরোধ নিষ্পত্তিতে জাতিসংঘ সনদের ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী শান্তিপূর্ণ পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান। তার মতে, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মতিতে করা চুক্তির প্রতি শ্রদ্ধা আঞ্চলিক শান্তির জন্য অপরিহার্য।

লাইবেরিয়ার আয়োজনে ‘প্রাকৃতিক সম্পদ ও সংঘাত: সহযোগিতা জোরদারের মাধ্যমে প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠা’ শীর্ষক আরিয়া-ফর্মুলা বৈঠকে বক্তব্য দেন পাকিস্তানের এই প্রতিনিধি। বৈঠকে প্রাকৃতিক সম্পদ ঘিরে সংঘাত প্রতিরোধ, অবৈধভাবে সম্পদ আহরণ বন্ধ এবং সম্পদের সুফল স্থানীয় জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

সুত্র: জিও নিউজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments