Homeখেলাধুলাইনিংস হারের শঙ্কা মাথায় নিয়ে চতুর্থ দিন শেষ বাংলাদেশের

ইনিংস হারের শঙ্কা মাথায় নিয়ে চতুর্থ দিন শেষ বাংলাদেশের

ইনিংস হার এড়াতে হলে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে করতে হবে ১৫৭ রান। ৫ উইকেটে ১০০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।হাতে আছে ৫ উইকেট। তবে স্বীকৃত জুটি বলতে লিটন দাস আর মুশফিকুর রহিমই। লিটন ১২ আর মুশফিক ৫ রানে অপরাজিত আছেন। আলোকস্বল্পতায় আগেভাগে দিনের খেলা শেষ হয়ে যায়।জোহানেসবার্গ টেস্টে আজ (বুধবার) লাঞ্চের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম আধ ঘণ্টায় অনেক ঘটনা হলো। তবু উইকেট বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ।মাহফিজুল ইসলাম রবিন বারকয়েক পরাস্ত হলেন। রিভিউয়েও বাঁচলেন। ব্যাট ভাঙলো। তানজিদ হাসান তামিমও আম্পয়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জীবন ফিরে পেয়েছিলেন। কিন্তু আধ ঘণ্টা পেরোতেই দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ।মার্কো জানসেনের ডেলিভারিতে তানজিদ তামিমের ব্যাট ছুঁয়ে বল চলে গেলো উইকেটরক্ষকের কাছে। ২১ বল খেলে ৪ রান করে ফিরলেন তামিম। দ্বিতীয় ইনিংসে ১১ রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। পরের ওভারে কাগিসো রাবাদার বল স্টাম্পের ভেতরে টেনে বোল্ড মুমিনুল হক (১)।

১২ রানে ২ উইকেট হারানোর পর অভিষিক্ত মাহফিজুল রবিন আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাটি কামড়ে পড়ে থাকার সিদ্ধান্ত নেন। তবে ৪২ বল খেলে ১১ রান করা শান্ত উইকেট বাঁচাতে পারেননি। সিমন হার্মারের ঘূর্ণিতে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।অভিষিক্ত মাহফিজুল রবিন প্রতিরোধ গড়েছিলেন। চা-বিরতির পর ভাঙে তার প্রতিরোধ। ৯২ বলে ৩২ রান করা এই ওপেনারকে দারুণ এক ঘূর্ণিতে বোল্ড করেন সিমন হার্মার। এরপর কাগিসো রাবাদার লাফিয়ে ওঠা বাউন্সারে ব্যাট চালিয়ে বল আকাশে তুলে দেন হৃদয়। ২৩ বলে তিনি করেন ২৩ রান। ৮৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।এর আগে চতুর্থ দিনে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর লাঞ্চ বিরতি হয়। দক্ষিণ আফ্রিকার মাত্র একটি উইকেট বাকি থাকায় সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে হাসান মাহমুদ তার ফাইফার পূরণ করার সুযোগ পেয়েছিলেন। দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছিলেন ড্যান প্যাটারসনকে। কিন্তু নো বলের কারণে সেটি আউট হয়নি।দক্ষিণ আফ্রিকাও অনায়াসে আধ ঘণ্টা পাড়ি দিয়ে ফেলে। বোর্ডে রানও জমা হয় আরও। শেষ পর্যন্ত এবাদত হোসেন শেষ ব্যাটার প্যাটারসনকে (২৯) আউট করেছেন। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন তিনি। ১২৪.১ ওভারে ৫৫৬ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। অর্থাৎ জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসেই ১৫৬ রানে পিছিয়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন ফিফটি করা রায়ান রিকেলটন সেঞ্চুরি পূরণ করেছেন এদিন। ১০২ রানের ইনিংস খেলা এই ব্যাটারকে লিটন দাসের স্টাম্পিংয়ে ফেরান মেহেদী হাসান মিরাজ। একইভাবে মিরাজের বলে স্টাম্পিং হওয়ার আগে কাগিসো রাবাদাও করেন গুরুত্বপূর্ণ ৭২ রান।বাংলাদেশের হাসান মাহমুদ ৪টি, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নেন ২টি করে উইকেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments