Homeজেলা সংবাদপাবনায় শতভাগ স্বচ্ছতায় পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগ

পাবনায় শতভাগ স্বচ্ছতায় পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগ

এস এম আলম, ২১ এপ্রিল : পাবনায় শতভাগ স্বচ্ছতায় ১০ জন নারীসহ ৭০ জন চাকরি পেয়েছেন পুলিশের কনস্টেবল পদে। সকালে পুলিশ লাইনস মাঠে এ পদের চুড়ান্ত ফলাফল ঘোষণাকালে এতথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। তিনি জানান, এ জেলায় এবার পুলিশ কনস্টেবল পদে প্রাথমিক বাছাই শেষে লিখিত পরীক্ষায় অংশ নেন ৬৯৪ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয় ২১৯ জন। মৌখিক পরীক্ষার পর তারা চুড়ান্তভাবে নিয়োগ পান। যাদের মধ্যে দরিদ্র দিনমজুর, মুক্তিযোদ্ধা, ভ‚মিহীন, রিক্সাচালক ও আদিবাসীদের সন্তানও রয়েছে।এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় ১৪ এবং পৌষ্য কোটায় চাকরী পেয়েছেন ৬ জন। নির্বাচিত প্রার্থীরাও কনস্টেবল নিয়োগে এমন স্বচ্ছতার প্রশংসা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments