এস এম আলম, ২৬ এপ্রিল : জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পাবনায় একশ দরিদ্র অসহায় শারিরিক প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। দুপুরে সিভিল সার্জন অফিস প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হাই শেখ, মেডিকেল অফিসার ড. জাহিদ কামাল, জেলা সেনেটারি অফিসার মাহমুদ আলম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন সহ সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ। বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।



