এস এম আলম, ৩০ এপ্রিল : পবিত্র ঈদ উপলক্ষে পাবনা জেলা শিশু পরিবারের বালিকাদের ৮০ জন এতিম শিশুর মধ্যে নতুন ঈদের পোষাক বিতরন করেছেন জেলা প্রশাসক। বিকালে জেলার লস্করপুর গ্রামে এসব পোষাক বিতরন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও জেলা প্রশাসকের সহধর্মিণী আফরোজা আক্তার। ঈদে নতুন পোষাক পেয়ে খুশি শিশুরা।

