Homeজেলা সংবাদপাবনায় উৎসব মুখোর পরিবেশে পবিত্র ঈদ-উল ফিতর পালিত

পাবনায় উৎসব মুখোর পরিবেশে পবিত্র ঈদ-উল ফিতর পালিত


এস এম আলম,পাবনা, ৩ মে: পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর। । ভোর থেকেই টানা তিন ঘন্টা বৃষ্টির কারনে জেলার প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয় আরিফপুর সদর গোরস্থান মসজিদ প্রাঙ্গণ, কাচারী মসজিদ, পুলিশ লাইন মসজিদ সহ বিভিন্ন মসজিদে। নামাজ পরবর্তী পাবনা আরিফপুর সদর গোরস্থানে কবর জিয়ারত করা হয়। কাচারী মসজিদে ঈদ জামাতে অংশ নেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদ জামাতে অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। করোনা মহামারীর দুই বছর পর এবার স্বতস্ফুর্ত ভাবে নামাজ আদায় করেন শত শত মুসুল্লী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments