Homeজাতীয়শুরু হয়েছে ঢাকা ফেরা

শুরু হয়েছে ঢাকা ফেরা

ঈদে নাড়ির টানে বাড়ি গেছে সবাই। তবে কর্মের প্রয়োজনে ফেরাও শুরু হয়েছে। বুধবার গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে ঢাকা ফেরার চিত্র।দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা গাড়িতে দেখা গেছে, সব গাড়িতেই ভালো যাত্রী আছে। ৫/৭টা সিট খালি আসছে।খুলনা থেকে দিগন্ত পরিবহনে ফিরেছেন কামাল। তিনি জানান, ঢাকায় ব্যবসা করেন, দোকান আছে। এজন্য ঈদ করেই চলে এসেছেন।

দিগন্ত পরিবহনের স্টাফ রনি বলেন, ভালো যাত্রীই ছিল। কয়েকটি সিট খালি আসছে। রাস্তায় কোনো জ্যাম নেই। মোটামুটি ভালোভাবে চলে আসলাম।সোহাগ পরিবহন থেকে নেমেছেন নাঈম, তিনি ঢাকায় চাকরি করেন। কাল থেকে অফিস, তাই দ্রুতই ফিরেছেন।সোহাগ পরিবহনেও পেছনের সিটগুলো খালিই ছিল। একই চিত্র ঢাকায় ফেরা প্রায় সব গাড়ির।

এসপি গোল্ডেন পরিবহনের টিকিট কাউন্টারের স্টাফ জামাল উদ্দিন বলেন, আজ থেকে ঢাকায় ফেরা শুরু হয়েছে। বেশিরভাগ গাড়ির বাম্পার (একেবারে পেছনে) খালি আসছে। আর সব সিটই পূর্ণ করে আসছে।তবে ঈগল পরিবহনের সেলসম্যান মো. রুবেল জানিয়েছেন, ফেরার পথে যাত্রী কম। এজন্য ঢাকায় কম আসছে গাড়ি। ঢাকা থেকে যাওয়া গাড়িও কম হচ্ছে, এ কারণেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments