Homeখেলাধুলাফাইনালে রিয়ালকেই ফেবারিট বলছেন লিভারপুল কোচ

ফাইনালে রিয়ালকেই ফেবারিট বলছেন লিভারপুল কোচ

চলতি মাসের শেষ দিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়ালকেই ফেবারিট মেনে নিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।ফাইনালে ওঠার পথে রূপকথার মতোই এক প্রত্যাবর্তন করেছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগ মিলে ৩-৫ গোলে পিছিয়ে যাওয়ার পরও, একদম শেষ সময়ের তিন গোলে ৬-৫ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে লস ব্লাংকোসরা।

এই দলের বিপক্ষে আগামী ২৮ মে রাতে শিরোপার লড়াইয়ে নামবে লিভারপুল। এর আগে ২০১৮ সালেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের মুখোমুখি হয়েছিল অলরেডরা। সেদিন ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় রিয়াল। তবে পরের বছর টটেনহ্যামকে ফাইনালে হারিয়ে শিরোপা ঘরে তোলে লিভারপুল।

দলটির হেড কোচ ক্লপ মনে করেন অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে রিয়াল। তবে এবার লিভারপুলও প্রস্তুত। ক্লপের ভাষ্য, ‘আমরা যখন (২০১৮ সালে) ফাইনাল হারলাম, আমার ভাবনা ছিল পরের বছরও রিয়ালের বিপক্ষেই ফাইনাল খেলবো। কিন্তু আমরা খেলেছিলাম টটেনহ্যামের বিপক্ষে, মাদ্রিদের মাঠে। তাই মাদ্রিদ মনে হচ্ছে আমাদের ভাগ্যে লেখা।’

তিনি আরও যোগ করেন, ‘রিয়াল মাদ্রিদ পরিষ্কার ফেবারিট। তাদের অনেক বেশি অভিজ্ঞতা আছে। আমরাও আগের চেয়ে বেশি অভিজ্ঞ। তবে এটি তুলনা করার মতো নয়। ২০১৮ সালের ফাইনালের রাতে আমরা খুশি ছিলাম না। আমি তাদের মুখোমুখি হতে তৈরি। তবে এর আগে আমাদের আরও ম্যাচ রয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments