এস এম আলম, ৮ মে : ট্রেনে বিনা টিকিটে ভ্রমনকারী মন্ত্রীর আত্মীয় পরিচয় দানকারীদের জরিমানা করার দায়ে সাময়িক বরখাস্তকৃত রেলের টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে চাকুরীতে পুনর্বহালের নির্দেশ সহ তদন্তের মেয়াদ আরো ২ দিন বৃদ্ধি করা হয়েছে। দুপুরে পাকশী পশিচমাঞ্চলীয় রেলে বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে এ ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি টিটিই শফিকুল ইসলাম এবং অভিযোগকারী রেলমন্ত্রীর কথিত আত্মীয় প্রান্তকে সকালে তলব করে। যথা সময়ে তারা উভয়েই হাজির হলেও দুপুর পর্যন্ত তদন্ত কমিটির কারোই দেখা মেলেনি। তবে সেখানে টিটিই শফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন।



