এস এম আলম, ১৭ মে : পাবনায় পালিত হয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে দুপুরে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বর্ণাঢ্য র্যালী। জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সেখানেই এসে শেষ হয়। পরে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাশেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু¯পার্ঘ অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য ফাইমুল কবীর খান শান্ত, আব্দুল্লাহ আল মামুন বাবু,শাহীনুর রহমান পালাশ, ওসমান গনি, একরাম হেসেন, আসিফ ইকবাল জনি, আরিফ হোসেন টিংকু, সৌহার্দ্য বসাক সুমন, শাকিল খান, সাজ্জাদ হোসেন তারেক, শফিকুল ইসলাম শফিক,ফিরোজ আলী,আনিছ শেখ, জনি, শাকিল, মাঈনুল, শিশির ইসলাম, লিটন খান, কামাল হোসেন, মিঠুন,সাঈদ , আব্দুল আলিম , আলাল , সঞ্জু প্রমুখ।


