Homeজাতীয়বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ বাতিলের দাবি

বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ বাতিলের দাবি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি টিম বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর যে সুপারিশ করেছে, তা বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।সোমবার গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত এক গণমাবেশে বক্তারা এ দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের বর্তমান সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম। এাছাড়াও আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সোশ্যাল ডেক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান।

নেতারা বলেন, সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব করে মানুষের সঙ্গে তামাশা করছে। বিদ্যুতের দাম ৫৮ শতাংশ কোনোক্রমেই বাড়াতে পারবে না সরকার। সারাদেশের মানুষের আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ না থাকায় জীবনযাত্রার মান ক্রমেই নিম্নমুখী হচ্ছে। তাই এখনই মধ্যবিত্ত, দরিদ্র ও হতদরিদ্রদের মধ্যে সারাদেশে গণরেশনিংয়ের ব্যবস্থা চালু করতে হবে।

বক্তারা বলেন, সরকারের উচিত টেকসই জ্বালানিনীতি গড়ে তুলতে জ্বালানি মন্ত্রণালয় থেকে সব বিদেশি এজেন্টকে বিদায় করা। দালাল-ঘুষখোর-আমলাদের জ্বালানি মন্ত্রণালয় থেকে গণহারে বদলি করতে হবে। সরকারি খনিজ সম্পদ প্রতিষ্ঠান বাপেক্সকে জনবল ও পর্যপ্ত পরিমাণ যন্ত্রপাতি ক্রয় করে দিতে হবে এবং আর্থিকভাবে সাবলম্বী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।বিদ্যুৎখাতে অপচয়রোধে রেন্টাল ও কুইক রেন্টাল প্রজেক্ট চিরস্থায়ীভাবে বাতিল করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের পূর্ণ স্বাধীনতা দাবি করেন বক্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments