Homeফিচার সংবাদযুক্তরাজ্যে করোনায় মৃত্যু প্রায় ৫০ হাজার

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু প্রায় ৫০ হাজার

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু প্রায় ৫০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, এখন পর্যন্ত দেশটিতে ৪৯ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে যুক্তরাজ্য। তবে আক্রান্তের সংখ্যায় দেশটির অবস্থান ৫ম।

মৃতের সংখ্যা নিয়ে মঙ্গলবার সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রায় অর্ধ-লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত বিশ্বে ২ শতাধিক দেশে প্রাণঘাতী করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে পেরু, চিলি এবং মেক্সিকোর মতো দেশগুলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments