Homeজেলা সংবাদপাবনায় লিচু মেলা উদ্বোধন, পরিদর্শন এবং সমাবেশ

পাবনায় লিচু মেলা উদ্বোধন, পরিদর্শন এবং সমাবেশ


এস এম আলম, ২ মে : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সংবিধান অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধিনেই অনুষ্ঠিত হবে অবাধ সুষ্ঠু ও গ্রহন যোগ্য জাতীয় নির্বাচন।বিরোধী দল অসাংবিধানিক কোন ইস্যূ নিয়ে আন্দোলন করলে রাজপথেই তার মোকাবেলা করবে আওয়ামীলীগ। বিকেলে পাবনার ঈশ্বরদী ইক্ষু গবেষনা কেন্দ্র প্রাঙ্গনে দুইদিন ব্যাপী লিচু মেলা উদ্বোধনের আগে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।পরে তিনি লিচু মেলা উদ্বোধন, পরিদশর্ন এবং এ উপলক্ষে আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। লিচুর রাজধানী খ্যাত ঈশ্বরদীর এ মেলায় ৩০ টি স্টলে বিভিন্ন প্রজাতীর লিচু, মৌসুমী ফল, কৃষি প্রযুক্তি, দুর্লভ প্রজাতীর গোবাদি পশু প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস,পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি সহ জাতীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সালাম গ্রহন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার মহিবুল ইসলাম খান
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments